24 ঘণ্টার মধ্যে হুগলির রিষড়ায় মা এবং মেয়ের খুনের ঘটনার কিনারা করল পুলিশ - The News Lion

24 ঘণ্টার মধ্যে হুগলির রিষড়ায় মা এবং মেয়ের খুনের ঘটনার কিনারা করল পুলিশ

 


দি নিউজ লায়নঃ    24 ঘণ্টার মধ্যে হুগলির রিষড়ায় মা এবং মেয়ের খুনের ঘটনার কিনারা করল পুলিশ। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে তিনজনকে খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তারা পেশায় রাজমিস্ত্রি। যে ফ্লাটে খুনের ঘটনা ঘটে সেখানে তারা কাজ করেছিলেন। যদিও কি কারণে খুন এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। 


শুক্রবার রিষড়ার দেওয়ানজি স্ট্রীটের একটি তালাবন্ধ ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয় ঝুমা চট্টোপাধ্যায় এবং তার মেয়ে অঙ্কিতার মৃতদেহ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ পরবর্তীকালে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তকারীরা নিশ্চিত হয় খুন করা হয়েছে মা এবং মেয়েকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয় দুজনকে তারপর দুটি দেহ বিছানায় শুইয়ে তার ওপর চাদর চাপা দিয়ে দেওয়া হয় পরে ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে পালিয়ে যায় তিনজন আততায়ী।


 যদিও কি কারণে একই সঙ্গে মা এবং মেয়েকে খুন করা হল সে বিষয়ে পুলিশ এখনই নিশ্চিত হতে পারছে না। পুলিশের একটি সূত্রের দাবি, খুব সম্ভবত ডাকাতি করতে এসেছিল তিনজন। ডাকাতিতে বাধা দেওয়ায় মা এবং মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে। এমনও হতে পারে দুষ্কৃতীদের চিনে ফেলেছিলেন তারা। যে কারণে তাদেরকে খুন করা হয়। আপাতত সমস্ত সম্ভাবনাই খোলা রাখছেন তদন্তকারীরা। ধৃত 3 জনকে জেরা করে ঠিক কি কারণে খুন করা হলো সেই সমস্ত বিষয়ে নিশ্চিত হতে চাইছেন পুলিশ আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.